সিওল, ২৯ অক্টোবর: অবশেষে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে। আজ, বুধবার দক্ষিণ কোরিয়া থেকে এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ান সামিটে যোগ দিয়ে এশিয়া সফরে ব্যস্ত ট্রাম্প। এদিন দক্ষিণ কোরিয়াতে পৌঁছেই তিনি বলেন, ‘আমরা শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করব। আমার প্রধানমন্ত্রী মোদির প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমাদের মধ্য দারুণ সম্পর্ক। উনি একজন সুদর্শন ব্যক্তি।’ মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি লাগুর পর থেকেই চাপে গোটা বিশ্ব। ভারতের উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক লাগু করলেও রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপায় ওয়াশিংটন। যার বোঝায় আপাতত চাপে নয়াদিল্লি।



