Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলকে নৈশভোজে আমন্ত্রণ মোদির, থাকবেন অভিষেকও

সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলকে নৈশভোজে আমন্ত্রণ মোদির, থাকবেন অভিষেকও
  • ৯ জুন, ২০২৫ ২১:০৬

অপারেশন সিন্দুরের প্রচার ও সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতের তথ্য তুলে ধরতে বিভিন্ন দেশে সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। সেই রকমই একটি সাংসদদের দলে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে গিয়েছিলেন তিনি। তেমনই শশী থারুর, সুপ্রিয়া শুলের মতো সাংসদরাও ছিলেন অন্য দলে। এবার সেই সমস্ত দলে থাকা সাংসদদের নিয়ে আগামী কাল, মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই উপস্থিত থাকতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ  রিজিজুর তরফেই অভিষেকের কাছে এসেছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বার্তা। তৃণমূল সাংসদ সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সেই কারণেই আগামী কাল, মঙ্গলবার দিল্লিতে যাবেন অভিষেক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ