Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

ভোটের মরশুমে অন্য মেজাজে প্রধানমন্ত্রী, ছোটোদের সঙ্গে খেললেন ফুটবল

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট হবে আগামীকাল। আর সেই কারনেই গতকাল অর্থাৎ সোমবার বাংলায় ভোটের প্রচার শেষ হয়।

ভোটের মরশুমে অন্য মেজাজে প্রধানমন্ত্রী, ছোটোদের সঙ্গে খেললেন ফুটবল
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

গ্যাংটক, ২৮ এপ্রিল: পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট হবে আগামীকাল। আর সেই কারনেই গতকাল অর্থাৎ সোমবার বাংলায় ভোটের প্রচার শেষ হয়। ভোটের প্রচার শেষ করে আজ, মঙ্গলবার সকালে সিকিমের রাজধানী গ্যাংটকে গেলেন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি। সিকিম রাজ্য গঠনের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। এদিন ওই  সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি পর্ব। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই সিকিমে গিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ওই রাজ্যের চার হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও করবেন তিনি।

Advertisement

কিন্তু আজ সকালে একদম অন্য মেজাজে দেখা গেল তাঁকে। ছোটদের সঙ্গে ফুটবল খেলায় মাতলেন তিনি। সাধারণত রাজনৈতিক মঞ্চেই দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার কিন্তু মাঠে নেমে বলে কিক করে গোল করতেও দেখা গেল তাঁকে। পরণে ছিল কালো ট্র্যাক প্যান্ট, ভারতের পতাকার লোগো লাগানো নীল জার্সি।

ফুটবল খেলার এই সুন্দর মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, গ্যাংটকের মনোরম সকালে আমার ছোট্ট বন্ধুদের নিয়ে ফুটবল খেলা। এর সঙ্গে আর কিছুরই তুলনা হয় না। তার এই পোস্টে পশ্চিমবঙ্গের কোনো উল্লেখ না থাকলেও অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে বাঙালির ফুটবল আবেগকেই স্পর্শ করার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় ফুটবলের কেন্দ্র বলা হয় কলকাতাকে। ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। এবার সেই ফুটবলের প্রতি ভালবাসা নিয়ে তিনি বাঙালির সঙ্গে একাত্ম্য হওয়ারই বার্তা দিলেন। ধারণা রাজনৈতিক মহলের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ