Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

ট্রাম্পের চাপেই ই-২০ নীতি মোদি সরকারের, বিস্ফোরক দাবি করলেন কেজরিওয়াল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ভারতে ই-২০ নীতি চালু করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার।

ট্রাম্পের চাপেই ই-২০ নীতি মোদি সরকারের, বিস্ফোরক দাবি করলেন কেজরিওয়াল
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ভারতে ই-২০ নীতি চালু করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। আমেরিকা থেকে বিপুল পরিমাণ ইথানল আমদানি করে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করা এই পদক্ষেপের আসল উদ্দেশ্য! শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে বর্তমানে তোলপাড় চলছে গোটা দেশে। ইতিমধ্যে ককরোচ জনতা পার্টির ধাঁচে গড়ে উঠেছে ই-২০ জনতা পার্টিও। এই ইস্যুতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশে পদযাত্রাও করেন কেজরিওয়াল। তারপর এদিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘ইথানলের সবচেয়ে বড়ো উৎপাদক আমেরিকা। কিন্তু তা পুরোপুরি ব্যবহার করতে পারছে না তারা। মার্কিন ইথানলের চাহিদা তৈরি করতেই ভারতে ই-২০ পলিসি জারি করা হয়েছে। গতবছর আমেরিকা থেকে ১০০ কোটি লিটার ইথানল আমদানি করা হয়েছিল। এবছর আরও ৫০০ কোটি লিটার ইথানল আমদানি করা হবে। আমেরিকার ইথানলের বাজার তৈরি করাই মূল লক্ষ্য। এক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো ও পরিকল্পনা ছাড়া তড়িঘড়ি আম জনতার উপর একটা নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ই-৩০, ই-৪০-র মতো উচ্চ ইথানল মিশ্রণের প্রস্তুতিও নিচ্ছে সরকার। তাই এখন পেট্রল-ডিজেল চালিত গাড়ি কেনা থেকে বিরত থাকুন।’ পুরানো গাড়ি-বাইকের মাইলেজ কমে যাওয়া, গাড়ির ইঞ্জিন ও তেলের ট্যাঙ্কে সমস্যা সহ নানা বিষয় নিয়ে ইতিমধ্যে সরব নিত্যযাত্রীরা। তা নিয়েও এদিন কেন্দ্রকে নিশানা করেছেন কেজরিওয়াল।

Advertisement
সম্পর্কিত সংবাদ