Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহাকাশের অজানা রহস্য উদঘাটনের ডাক মোদির

ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য নভশ্চরদের পুল তৈরি করছে ভারত। তরুণ প্রজন্মকে এই কাজে অংশগ্রহণ করতে হবে। শনিবার জাতীয় মহাকাশ দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহাকাশের অজানা রহস্য উদঘাটনের ডাক মোদির
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য নভশ্চরদের পুল তৈরি করছে ভারত। তরুণ প্রজন্মকে এই কাজে অংশগ্রহণ করতে হবে। শনিবার জাতীয় মহাকাশ দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন, ইলেক্ট্রিক প্রোপালশনের মতো প্রযুক্তিতে দ্রুত উন্নতি করেছ ভারত। ভিডিও বার্তায় মোদি বলেন, ‘আমরা চাঁদ ও মঙ্গলে পৌঁছেছি। এবার মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটন করতে হবে। বিশ্বব্রহ্মাণ্ড সীমাহীন। মহাকাশ গবেষণার নীতি নির্ধারণের ক্ষেত্রেও আমাদের কোনও সীমা রাখলে চলবে না।’ চন্দ্রযান-৩ অভিযান থেকে শুরু করে বিদেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ। এমনই সব সাফল্যের পর এবার মহাকাশে মানব অভিযানের পরিকল্পনা নিয়েছে ইসরো। একইসঙ্গে রয়েছে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্য। জোরকদমে চলছে প্রস্তুতি। মহাকাশ ক্ষেত্রে এহেন অগ্রগতির জন্য বিশেষজ্ঞদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘শীঘ্রই গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ করবে। বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এটা সম্ভব হতো না। একইসঙ্গে আমি বেসরকারি সংস্থাগুলিকেও এই গবেষণায় সহযোগিতার আর্জি জানাচ্ছি। আমরা কি বছরে ৫০টা রকেট উৎক্ষেপণ করতে পারি না?’ অ্যাক্সিয়ম ৩ অভিযানে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন শুভাংশু শুক্লা। কয়েকদিন আগে আমেরিকা থেকে দেশে ফিরে প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন। এদিন মোদি বলেন, শুভাংশুর সঙ্গে সাক্ষাৎ করে নতুন ভারতের যুব সমাজের সাহস ও অনন্ত স্বপ্ন প্রত্যক্ষ করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ