Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পণ্য পরিবহণ বৃদ্ধিতে হলদিয়ায় পাঁচ নম্বর বার্থের আধুনিকীকরণ

হলদিয়া বন্দরের পাঁচ নম্বর বার্থ। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে সেই বার্থের যান্ত্রিকীকরণ  (মেকানাইজেশন) করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি)।

পণ্য পরিবহণ বৃদ্ধিতে হলদিয়ায় পাঁচ নম্বর বার্থের আধুনিকীকরণ
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলদিয়া বন্দরের পাঁচ নম্বর বার্থ। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে সেই বার্থের যান্ত্রিকীকরণ  (মেকানাইজেশন) করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি)। গ্যাঞ্জেস বাল্ক টার্মিনাল লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে এসএমপি’র। যান্ত্রিকীকরণে বেসরকারি সংস্থাটির বিনিয়োগ থাকবে ৩৪৩ কোটি ৫৮ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকার বিনিয়োগ করবে ২২ কোটি ৩০ লক্ষ। ডিজাইন-বিল্ড-অপারেট অ্যান্ড ট্রান্সফার মডেলে প্রকল্প রূপায়িত হবে। এর মাধ্যমে হলদিয়া বন্দরের পণ্য পরিবহণ ক্ষমতা বাড়বে। প্রকল্প শেষ হওয়ার পর ওই বার্থে বছরে ৫০ লক্ষ টন পণ্য পরিবহণ সম্ভব হবে। ২০২৭ সালে প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। ৪৪ একর এলাকাজুড়ে হবে কাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ