Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মক অকশনে অভূতপূর্ব সাফল্য! নিলামে অংশ নিলেন ১১৫০ জন

মক অকশনে অভূতপূর্ব সাফল্য! সোমবার জলপাইগুড়ি টি অকশন সেন্টারে নিলামের ট্রায়াল রানে অংশ নিলেন ১১৫০ জন।

মক অকশনে অভূতপূর্ব সাফল্য! নিলামে অংশ নিলেন ১১৫০ জন
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মক অকশনে অভূতপূর্ব সাফল্য! সোমবার জলপাইগুড়ি টি অকশন সেন্টারে নিলামের ট্রায়াল রানে অংশ নিলেন ১১৫০ জন। যা দেখে উচ্ছ্বসিত নর্থবেঙ্গল টি অকশন কমিটি। ১০ বছর বন্ধ থাকার পর আগামী ৩১ মার্চ থেকে নিলাম শুরু হতে চলেছে জলপাইগুড়ি টি অকশন সেন্টারে। তার আগে সবটা ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখতে এদিন মক অকশনের আয়োজন করা হয়। সেখানে চা বিক্রেতা ও ক্রেতাদের পাশাপাশি যেভাবে ব্রোকার হাউসগুলি অংশ নেয়, তা দেখে যারপর নাই খুশি নর্থবেঙ্গল টি অকশন কমিটির কর্তারা। 

Advertisement

সংগঠনের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সি গুপ্ত বলেন, এদিন আমরা মক অকশন করি। পুরোদমে নিলাম শুরুর আগে এদিনের ওই ট্রায়াল রানে ন’টি ব্রোকার হাউস অংশ নেয়। চায়ের ক্রেতা ছিলেন ৪৭ জন। সবমিলিয়ে নিলামে অংশ নিয়েছেন ১১৫০ জন। এদিন নিলামে ৬৪২ লট সিটিসি চা অফার করা হয়। প্রতিটি লটে গড়ে ন’শো কেজি চা ছিল। এর মধ্যে ২৭২ লট চা ভার্চুয়ালি বিক্রি হয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হওয়া নিলামে যদি এটা বজায় থাকে, তাহলে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র রেকর্ড গড়বে এটা বলতে পারি।
বিশেষ ছাড়ের সুবিধা থাকায় জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের প্রতি চা ব্যবসায়ীদের বাড়তি উৎসাহ তৈরি হয়েছে বলে মনে করছেন নর্থবেঙ্গল টি অকশন সেন্টারের কর্তারা। তাঁরা জানিয়েছেন, নিলামে চা কেনার সাতদিনের মধ্যে যদি পেমেন্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে ক্রেতা চায়ের মোট দামের উপর দুই শতাংশ ছাড় পাবেন। যদি নিলামের দিন থেকে ১৪ দিনের মধ্যে পেমেন্ট করেন, তাহলে দামে এক শতাংশ ছাড় পাবেন। ছাড়ের সুবিধা পেতে ক্রেতা যেমন দ্রুত পেমেন্ট করার চেষ্টা করবেন, এতে বিক্রেতার হাতেও অল্পদিনের মধ্যে টাকা চলে আসবে। ফলে তিনিও জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রে অকশনে আগ্রহী হবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ