নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের কাউন্সিলার মণীশ শুক্লা খুনের মামলায় সরকারি আইনজীবীকে সরিয়ে দেওয়া হল। আগামী সপ্তাহে ওই খুনের মামলার বিচারপর্ব শুরু হচ্ছে। নতুন মামলায় সরকারি আইনজীবী বা পিপি হতে পারেন বিভাস চট্টোপাধ্যায় বা সত্যব্রত দাস। নিহত মণীশ শুক্লার বাবা ডাঃ চন্দ্রমণি শুক্লা সরকারি আইনজীবী অশোক সিংহ রায়কে সরানোর জন্য এল আর ডিপার্টমেন্টকে চিঠি দেন। সেই চিঠির পরিপেক্ষিতে সরকারি আইনজীবীকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জেলার পিপিকে জানিয়ে দেওয়া হয়েছে। ওই কেসে অনীশ ঠাকুর সহ ১৪ জনের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জ ফ্রেম হয়েছে। সাক্ষ্য দান পর্বে প্রথম সাক্ষী হিসেবে ডাকা হয়েছে ডাঃ চন্দ্রমণি শুক্লাকে। এদিকে, বারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলকে গাড়িতে গুলি বৃষ্টির ঘটনায় বুধবার বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে বারাকপুর আদালতে তোলা হয়।



