Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মানিকতলা ও বালিগঞ্জে আগুন

মানিকতলা ও বালিগঞ্জে আগুন
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টায় শহরের মানিকতলা ও বালিগঞ্জে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯৮ নম্বর মানিকতলা মেন রোডে বুধবার রাতে একটি লোহার স্ক্র্যাপের গুদামে আগুন লাগে। এতে কেউ জখম হননি। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। অন্যদিকে, বালিগঞ্জ থানার ২২ নম্বর বালিগঞ্জ পার্ক রোডে পাঁচতলা বহুতলের ছাদে জঞ্জালের স্তূপে আগুন লাগে। জানা গিয়েছে, বুধবার রাত সোয়া একটা নাগাদ এই আগুন লাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় ও প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এপর্যন্ত দুটি ঘটনাতেই আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ