Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মানিকতলায় নাবালিকার উপর  যৌন নিগ্রহ, আটক অভিযুক্ত

মানিকতলায় নাবালিকার উপর  যৌন নিগ্রহ, আটক অভিযুক্ত
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানিকতলায় একটি ক্লাবের ভিতরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ। রবিবার সকালে এই অভিযোগকে ঘিরে  উত্তেজনা দেখা দেয় এলাকায়। উত্তম দাস নামে ওই অভিযুক্তকে আটক করেছে থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ক্লাবঘরটিতে এক বৃদ্ধা থাকেন। রবিবার সকালে ক্লাব ঘরের সামনে এক নাবালিকাকে নিয়ে হাজির হয় অভিযুক্ত। ক্লাবটি বন্ধ ছিল। বৃদ্ধাকে অভিযুক্ত বাধ্য করেন ঘর খুলে দিতে। এরপর নাবালিকার উপর যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই ক্লাবের সামনে ভিড় জমে যায়। তাঁরাই অভিযুক্তকে বাইরে বের করে আনে। পুলিসে খবর দেওয়া হয়। থানা থেকে অফিসাররা এসে অভিযুক্তকে আটকে করে। নাবালিকাকেও উদ্ধার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ