Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মিনাখাঁয় নতুন রুটে বাস চালু

মিনাখাঁয় নতুন রুটে বাস চালু
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মিনাখাঁর প্রত্যন্ত এলাকার মানুষকে কলকাতায় যেতে সমস্যায় পড়তে হতো। তাই সেখানকার বাসিন্দাদের সহজে যাতায়াতের জন্য মিনাখাঁর নাড়াবুনিয়া থেকে কলকাতার রাজাবাজার পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হল বুধবার। জানা গিয়েছে, মিনাখাঁ বাসস্ট্যান্ড, ঘটকপুকুর, লেদার কমপ্লেক্স, সায়েন্স সিটি, পার্ক সার্কাস, শিয়ালদহ হয়ে এই বাস পৌঁছবে রাজাবাজারে। সারা দিনে পঁচিশটি বাস চলবে রুটে। ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ