Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মণ্ডপে মদ‍্যপ যুবকের তাণ্ডব

মণ্ডপে মদ‍্যপ যুবকের তাণ্ডব
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া:  মদ‍্যপ যুবকের তাণ্ডবে উত্তেজনা ছড়াল চুঁচুড়ার একটি জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। বুধবার রাতে চুঁচুড়ার মহেশতলায় ওই ঘটনা ঘটেছে।  মদ‍্যপ যুবকের হামলায় মহিলা সহ পুজো কমিটির দুই সদস্য গুরুতর জখম হয়েছেন। তাঁদের মাথায় একাধিক সেলাই পড়েছে। তারা দু’জনেই বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ক্লাবকর্তাদের অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম সৌরভ বেরা। সে  স্থানীয় বাসিন্দা। 
Advertisement
ক্লাবকর্তারা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ সৌরভ মদ্যপ অবস্থায় মহেশতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে আসে।  অভিযোগ, প্রথম থেকেই সে অশালীন আচরণ করছিল। পুজো দেখতে আসা মানুষজন বিশেষ করে মহিলাদের নানাভাবে উত্ত্যপ্ত করছিল। সেই সময় ক্লাবের মহিলা সদস্য রিঙ্কু বেরা তাকে সতর্ক করেন। কিন্তু অভিযোগ, সৌরভ তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরপরই আচমকা, রিঙ্কুদেবীর উপরে সে হামলা চালায়।  একটি কাঠের টুকরা দিয়ে রিঙ্কুদেবীর মাথায় আঘাত করে। রক্তাক্ত রিঙ্কুদেবীকে বাঁচাতে ক্লাবের আরেক সদস্য সুমন আঢ‍্য ছুটে আসেন। তাঁকেও মেরে মাথা ফাটিয়ে দেয় ওই যুবক। ততক্ষণে হট্টগোলের জেরে ক্লাবের অন্য সদস্যরা ছুটে এসে সৌরভকে ঘিরে ধরেন।
সম্পর্কিত সংবাদ