সংবাদদাতা, বনগাঁ: মুনিয়া পাখি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন বনদপ্তরের আধিকারিকরা। বুধবার বিকেলে গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সঞ্জয় সরকার (৬৪)। তার কাছ থেকে প্রায় ৩০টি মুনিয়া পাখি উদ্ধার করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পাখিগুলি কালো গলার মুনিয়া প্রজাতির। ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাপথে বিভিন্ন পাখি বিক্রি করেন।



