Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার পথেই মোদি, চালু হল ‘পিএম-বিদ্যালক্ষ্মী’

মমতার পথেই মোদি, চালু হল ‘পিএম-বিদ্যালক্ষ্মী’
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন নরেন্দ্র মোদি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহারে মমতার অন্যতম প্রতিশ্রুতি ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তৃতীয়বার ক্ষমতায় এসেই পড়ুয়াদের পাশে দাঁড়াতে সেই প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে একেবারে ন্যূনতম সুদে ১০ লক্ষ টাকা শিক্ষাঋণের ব্যবস্থা করে দেয় রাজ্য। এবার পড়ুয়াদের জন্য এই ঋণ পরিষেবা সুনিশ্চিত করতে ‘পিএম বিদ্যালক্ষ্মী’ প্রকল্প চালু করল মোদি সরকার। এর মাধ্যমেও ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা। তবে ঋণ নেওয়া মোট অঙ্কের ৭৫ শতাংশের গ্যারান্টার থাকবে কেন্দ্র, যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ১০০ শতাংশ টাকার গ্যারান্টার থাকে রাজ্য সরকার।
Advertisement
সম্পর্কিত সংবাদ