Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেলেনি মাধ্যমিকের অ্যাডমিট, মামলা

মেলেনি মাধ্যমিকের অ্যাডমিট, মামলা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার শুরু। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড পায়নি। এই ঘটনা নিয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অ্যাডমিট না মেলায় মঙ্গলবার ডিরোজিও ভবনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। কিন্তু তাতেও কোনও সুরাহা না-হওয়ায় এবার আদালতের দারস্থ হয়েছেন তাঁরা। বুধবার বিষয়টি নিয়ে  বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি বসু। এরপরই মামলা দায়ের হয়। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ