Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার লিস্টে দু’জায়গায় বিধায়কের স্ত্রীর নাম! অভিযোগ বিজেপির

পূর্বের বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর নাম রয়েছে দুই জায়গার ভোটার তালিকায়। এমনই অভিযোগ তুলে সরব হল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেছে প্রধান বিরোধী দল।

ভোটার লিস্টে দু’জায়গায় বিধায়কের স্ত্রীর নাম! অভিযোগ বিজেপির
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর নাম রয়েছে দুই জায়গার ভোটার তালিকায়। এমনই অভিযোগ তুলে সরব হল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেছে প্রধান বিরোধী দল। গেরুয়া শিবিরের বক্তব্য, বিধায়ক পত্নী নমিতা সর্দারের নাম রয়েছে কুলতলি এবং বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। যদিও বিভাসবাবুর দাবি, ২০০৬ সালে বিয়ের পর থেকে শুধু বারুইপুরেই ভোট দেন তাঁর স্ত্রী।  আগের জায়গা থেকে নাম বাদ দেওয়ার সরকারি প্রক্রিয়া তিনি অনুসরণও করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। 

Advertisement

এদিকে এই ইস্যু নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। নমিতাদেবী বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। বিজেপির অভিযোগ, তিনি দুই জায়গায় ভোট দিয়ে আসছেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে নমিতাদেবী বলেন, যে ছবি পোস্ট করা হয়েছে, সেটা পুরোনো। আমার বাপের বাড়ি কুলতলিতে। সেইসময় ভোটার তালিকায় বাবার নাম যুক্ত ছিল। কিন্তু ২০০৬ সালে বিয়ের পর থেকে আমি বারুইপুর পশ্চিম কেন্দ্রের ভোটার। তারপর কুলতলিতে কোনওদিন ভোট দিতে যাইনি। সব নিয়ম মেনেই ওই পুরোনো তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছিলাম। পরে অবশ্য বিষয়টি নিয়ে আর খোঁজ নিইনি। কুলতলি ব্লক প্রশাসনই এই ব্যাপারে বলতে পারবে। এই সম্পর্কে জানতে ফোন করা হলে কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য তা ধরেননি। এমনকি তাঁকে পাঠানো মেসেজেরও উত্তর মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ