Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিকাশি পরির্দশন, গৃহস্থ বাড়ি ঢুকে মাছ-ভাত খেলেন বিধায়ক রূপা!

রাস্তা ও নিকাশি ব্যবস্থা পরিদর্শন করতে গিয়েছিলেন। হঠাৎ নাকে মাছ ভাজার গন্ধ পেয়ে বলে উঠলেন, কোথায় রান্না হচ্ছে?

নিকাশি পরির্দশন, গৃহস্থ বাড়ি ঢুকে মাছ-ভাত খেলেন বিধায়ক রূপা!
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  রাস্তা ও নিকাশি ব্যবস্থা পরিদর্শন করতে গিয়েছিলেন। হঠাৎ নাকে মাছ ভাজার গন্ধ পেয়ে বলে উঠলেন, কোথায় রান্না হচ্ছে? একটি বাড়ি থেকে হাঁক দিয়ে বলা হল, দিদি, আমার বাড়িতে লোটে মাছ হচ্ছে! আসুন। এক মিনিটও দেরি করেননি। সটান হাজির সেখানে। তিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ধানমাঠ শীতলামন্দির এলাকায় গিয়েছিলেন বিধায়ক। দলীয় কর্মীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররা। রাস্তা ও ড্রেনের সেখানে বেহাল দশা। কীভাবে কী করা যায় সেসব বোঝার চেষ্টা করেন রূপাদেবী। তার মধ্যেই মাছ ভাজার গন্ধ পেয়ে রাজেশ দাস নামে ওই ব্যক্তির বাড়িতে যান তিনি। প্রথমে লোটে মাছ খাবেন বললেও গৃহিণীর জোরাজুরিতে চেটেপুটে খেলেন মাছভাতই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ