Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেলা দেখতে যাওয়ায় ফাঁকা বাড়িতে চুরি

বুধবার রাতে গোঘাটের দিঘড়া এলাকায় গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওইদিন রাতে সেখানকার বাসিন্দা গোবিন্দ মাইতি ও তাঁর স্ত্রী সুজাতাদেবী গ্রামেই ভীমের মেলা দেখতে গিয়েছিলেন।

মেলা দেখতে যাওয়ায় ফাঁকা বাড়িতে চুরি
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বুধবার রাতে গোঘাটের দিঘড়া এলাকায় গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওইদিন রাতে সেখানকার বাসিন্দা গোবিন্দ মাইতি ও তাঁর স্ত্রী সুজাতাদেবী গ্রামেই ভীমের মেলা দেখতে গিয়েছিলেন। ঘণ্টাখানেকের মধ্যে তাঁরা বাড়ি ফিরে দেখেন পিছনের দরজায় তালা ভেঙে চুরি গিয়েছে নগদ টাকা সহ সোনার গয়না। থানায় খবর দেওয়া হলে রাতেই পুলিস গিয়ে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার সুজাতাদেবী গোঘাট থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিস জানিয়েছে, চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুজাতাদেবীর দাবি, আলমারিতে থাকা নগদ প্রায় দু’লক্ষ টাকা ও প্রায় দু’ভরি সোনার গয়না চুরি গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গোবিন্দবাবু পেশায় কৃষক। ছেলে পরিবার নিয়ে বাইরে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ওইদিন রাতে তাঁরা রাত সাড়ে ৮টা নাগাদ মেলা দেখতে যান। রাত ১০টার মধ্যে বাড়ি ফিরে চুরির বিষয়টি জানতে পারেন। সুজাতাদেবী বলেন, পিছনের দরজায় তালা ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেছিল। অন্য দরজার তালাগুলিও ভেঙে ফেলা হয়েছে। মেলা দেখে বাড়ি ফিরে দেখি সব জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সুজাতাদেবী বলেন, সমবায় সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে আলু চাষ করা হয়েছে। এখন ওই টাকা কীভাবে শোধ করব। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ