Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হলেন মিঠুন মানহাস

জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট পদে বসছেন মিঠুন মানহাস।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হলেন মিঠুন মানহাস
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

মুম্বই, ২৮ সেপ্টেম্বর: জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট পদে বসছেন মিঠুন মানহাস। যদিও তিনিই বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হবেন একপ্রকার তা নিশ্চিতই ছিল। শুধু আজ, রবিবার আনুষ্ঠানিক ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। লোধা কমিটির নিয়ম অনুসারে আজ, রবিবার ২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারিভাবে তাই এদিনই নতুন বোর্ড কমিটির পদাধিকারী এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পাবেন।

Advertisement

অনেকেই মনে করছিলেন, রাজীব শুক্লাকে এক বছরের জন্য বোর্ড প্রেসিডেন্ট করা হতে পারে। কারণ, রজার বিন্নির বয়স হয়ে যাওয়ায় তিনি সেই পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব, কারণ তিনি ছিলেন ভাইস-প্রেসিডেন্ট। হরভজন সিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু সেই সব সম্ভাবনায় জল পড়েছে। দিল্লির প্রাক্তন অধিনায়ক তথা গুজরাত টাইটান্সের একদা সহকারী কোচ বিরাট পুরস্কার পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও প্রচুর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মিঠুন মানহাস। আইপিএলে তিনটি দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই মিঠুন মানহাসই হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৭তম প্রেসিডেন্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ