Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জন্মদিনেই পুলিশের হাত ধরে ঘরে ফিরল নিখোঁজ নাবালিকা, কেক কেটে উদযাপন

মা-বাবা নেই। মামাবাড়িতেই মানুষ বছর বারোর মেয়েটি। সেখানে দিদার সঙ্গে মান-অভিমান। তার জেরেই গত ১ ডিসেম্বর বাড়ি ছাড়ে নাতনি।

জন্মদিনেই পুলিশের হাত ধরে ঘরে ফিরল নিখোঁজ নাবালিকা, কেক কেটে উদযাপন
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মা-বাবা নেই। মামাবাড়িতেই মানুষ বছর বারোর মেয়েটি। সেখানে দিদার সঙ্গে মান-অভিমান। তার জেরেই গত ১ ডিসেম্বর বাড়ি ছাড়ে নাতনি। বাড়ির লোকজন নানা জায়গায় খোঁজখবর করলেও তার দেখা পায়নি। অবশেষে তাঁরা নিখোঁজের অভিযোগ দায়ের করেন জয়নগর থানায়। তার ভিত্তিতে আইসি সমরেশ ঘোষের নেতৃত্বে টিম গঠন করে শুরু হয় তল্লাশি। শেষমেশ বৃহস্পতিবার ওই নাবালিকাকে শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার করে জয়নগর থানার পুলিশ। ওইদিন ছিল ‘অভিমানী’ মেয়েটির জন্মদিন। তাকে নিয়ে পুলিশ গ্রামে ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দাদু-দিদা, পড়শিরা। পুলিশের সামনেই কেক কেটে জন্মদিন পালন করা হয় নাতনির। তার দাদু-দিদা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জয়নগরের সরবেড়িয়া প্রামাণিকপাড়ায় মামাবাড়িতে থাকতো ওই নাবালিকা। রাগের বশে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এই ক’দিন শিয়ালদহ স্টেশনেই ছিল এই দ্বাদশী। প্রথমে জিআরপি তাকে ইতস্তত ঘুরতে দেখে উদ্ধার করে। খবর দেওয়া হয় জয়নগর থানায়। পুলিশ ছবি মিলিয়ে নাবালিকাকে চিহ্নিত করে। তারপরেই পুলিশের বিশেষ টিম তাকে ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ