Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

মিস ওয়ার্ল্ড ২০২৫-এর খেতাবের মুকুট উঠল মিস থাইল্যান্ড ওপাল সুচাতা চুয়াংস্রির মাথায়।

মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা
  • ১ জুন, ২০২৫ ০২:০৬
Prefer us on Google

হায়দরাবাদ, ৩১ মে: মিস ওয়ার্ল্ড ২০২৫-এর খেতাবের মুকুট উঠল মিস থাইল্যান্ড ওপাল সুচাতা চুয়াংস্রির মাথায়। আজ, শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের হাইটেক্স এগজিবিশন সেন্টারে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান ছিল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা। তাতেই জয়ী হয়েছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা। এদিন রীতি মেনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন ২০২৪ সালের মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্রের চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। এই প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাজেট ডেরেজে এবং পোল্যান্ডের প্রতিযোগী মাজা ক্লাজদা দ্বিতীয় রানার আপ হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন মার্টিনিকুউয়ের আউর্লি জোয়াচিম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ