Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিএনপি নেতার বাড়িতে আগুন ধরাল দুষ্কৃতীরা, ঝলসে মৃত্যু হল শিশুকন্যার

বিএনপি নেতার বাড়িতে আগুন ধরাল দুষ্কৃতীরা, ঝলসে মৃত্যু হল শিশুকন্যার
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

হাসিনা পরবর্তী ইউনুসের বাংলাদেশে ফের নৈরাজ্য শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই উত্তপ্ত ওপার বাংলা। এবার আরও মর্মান্তিক খবর সামনে এসেছে। গতকাল, শুক্রবার রাতে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যার ফলে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ওই বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেলাল হোসেন ও তাঁর দুই নাবালিকা কন্যা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ