Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের বালুচিস্তানে ৯ জন বাসযাত্রীকে খুন করল দুষ্কৃতীরা

ফের অশান্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। দুষ্কৃতীদের হামলার জেরে চাপে প্রশাসন।

পাকিস্তানের বালুচিস্তানে ৯ জন বাসযাত্রীকে খুন করল দুষ্কৃতীরা
  • ১১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

ইসলামাবাদ, ১১ জুলাই: ফের অশান্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। দুষ্কৃতীদের হামলার জেরে চাপে প্রশাসন। আজ, শুক্রবার একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে একটি বাসে। বহু বাসযাত্রীকে অপহরণ ও ৯ জনকে খুন করেছে সশস্ত্র দুষ্কৃতীরা। বালুচিস্তানের দক্ষিণপশ্চিম প্রদেশে ঘটেছে ঘটনাটি। পাকিস্তানের প্রশাসনের তরফে অনুমান করা হচ্ছে, এই হামলার পিছনে জড়িত থাকতে পারে বালোচ লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ।

Advertisement

যদিও এই হামলার দায় স্বীকার এখনও পর্যন্ত করেনি কোনও গোষ্ঠী। বালুচিস্তান প্রদেশের প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যার পর একাধিক বাস থেকে যাত্রীদের অপহরণ করে একদল বন্দুকধারী দুষ্কৃতী। তারপরেই ওই যাত্রীদের কাছেই কোনও পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানেই অপহরণ করে রাখা হয়েছে বাসযাত্রীদের। 

৯ জন যাত্রীকে গুলি করে খুনও করা হয়েছে। তাঁদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের প্রশাসনের দাবি, এইধরণের ঘটনা আগেও ঘটেছে ওই প্রদেশে। সেই ঘটনাগুলির দায় স্বীকার করেছিল বালোচ বিদ্রোহী গোষ্ঠী। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার দায় কেউ স্বীকার না করলেও, এর পিছনে যে বিএলএফ রয়েছে, সেই বিষয়ে নিশ্চিত পাক প্রশাসন। গত বুধবার রাতে বালুচিস্তানের একাধিক এলাকায় হামলা চালিয়েছিল বালোচ বিদ্রোহী গোষ্ঠী। তাদের নিশানায় ছিল পাকিস্তানি সেনার ছাউনি ও সরকারি দপ্তর। সেই লক্ষ্যে একইসঙ্গে ১৭ জেলায় হামলা হামলা চালায় বিএলএফ (বালোচ লিবারেশন ফ্রন্ট)। গত বুধবার রাতে বালুচিস্তানের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলা এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন বাম’। যার অর্থ ভোর।

Advertisement
সম্পর্কিত সংবাদ