Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

জুহুতে রোহিতের বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা! চাঞ্চল্য

মুম্বইয়ের জুহুতে চাঞ্চল্যকর ঘটনা। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির বাসভবনের বাইরে গুলি চালানোর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, শনিবার গভীর রাত ১২.৪০ থেকে ১টার মধ্যে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে

জুহুতে রোহিতের বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা! চাঞ্চল্য
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

মুম্বই, ১ ফেব্রুয়ারি: মুম্বইয়ের জুহুতে চাঞ্চল্যকর ঘটনা। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির বাসভবনের বাইরে গুলি চালানোর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, শনিবার গভীর রাত ১২.৪০ থেকে ১টার মধ্যে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। রোহিত নিজে সেই সময়ে বাসভবনে ছিলেন কিনা জানা যাচ্ছে না। ঠিক কি কারণে এই হামলা? তাও বুঝতে পারছে না পুলিশ।

Advertisement

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠীই। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় জুহু পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের বৈঠক করছেন মুম্বই পুলিশের পদস্থ কর্তারা, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক রোহিত। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রোহিত জুহুতে যে বহুতলে থাকেন, সেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিচালকের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ