Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে ফের সংখ্যালঘু খুন, জীবন্ত পুড়িয়ে মারা হল যুবককে

বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নিধন। এবার নরসিংদী শহরে গ্যারেজের মধ্যে এক হিন্দু যুবককে ঘুমন্ত অবস্থায় জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা।

বাংলাদেশে ফের সংখ্যালঘু খুন, জীবন্ত পুড়িয়ে মারা হল যুবককে
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

ঢাকা, ২৫ জানুয়ারি: বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নিধন। এবার নরসিংদী শহরে গ্যারেজের মধ্যে এক হিন্দু যুবককে ঘুমন্ত অবস্থায় জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। সাম্প্রতিক দীপু দাস হত্যাকাণ্ড সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার রেশ কাটার আগে নরসিংদীর ঘটনা আরও একবার ইউনুস জমানায় ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চঞ্চলচন্দ্র ভৌমিকে (২৩)। বাড়ি কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামে। বেশ কয়েক বছর ধরে নরসিংদী শহরের পুলিশ লাইন্স এলাকার একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন তিনি। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কাজ শেষে ওই গ্যারেজেই ঘুমাচ্ছিলেন চঞ্চল। গভীর রাতে একদল দুষ্কৃতী দোকানের দরজায় আগুন ধরিয়ে দেয়। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যই আগুন ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। গ্রাস করে ঘরটিকে। ফলে দরজা খুলে আর বাইরে বের হতে পারেননি বছর ২৩ বয়সি ওই যুবক। গ্যারেজের মধ্যে আগুনে ঝলসে যন্ত্রণাদায়ক মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে পুলিশ এবং দমকল যখন ঘটনাস্থলে আসে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি নিহতের পরিবারের। ঘটনাস্থল থেকে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। শুরু হয়েছে তদন্ত।

সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে হিন্দুদের উপরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে। আতঙ্কিত সংখ্যালঘুরা।

সম্পর্কিত সংবাদ