Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার

হাবড়ায় দিদির বাড়ি বেড়াতে এসে এক নাবালিকাকে যৌন হেনস্তা। সেই অভিযোগে গ্রেপ্তার করা হল মধ্যবয়স্ক এক ব্যক্তিকে।

নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়ায় দিদির বাড়ি বেড়াতে এসে এক নাবালিকাকে যৌন হেনস্তা। সেই অভিযোগে গ্রেপ্তার করা হল মধ্যবয়স্ক এক ব্যক্তিকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছে হাবড়া থানা। ধৃতের নাম হরিচাঁদ মণ্ডল(৪২)। শনিবার বারাসত আদালত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেয়। ধৃতের বাড়ি নদীয়ার ধানতলার আড়ংঘাটা গ্রামে। অভিযোগ, দিদির বাড়িতে আসার পর প্রতিবেশী এক নাবালিকার যৌন হেনস্তা করেন তিনি। নির্যাতিতার পরিবার হাবড়া থানায় অভিযোগ জানায়। পুলিশ হরিচাঁদকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ