Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার হুঁশিয়ারি মন্ত্রীর

বিক্ষোভ-মিছিলে জ্বলছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জমায়েতের ডাক দেওয়া হচ্ছে। নিমেষে রণক্ষেত্রের চেহারা নিচ্ছে বিক্ষোভ স্থল।

পাকিস্তানে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার হুঁশিয়ারি মন্ত্রীর
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

ইসলামাবাদ: বিক্ষোভ-মিছিলে জ্বলছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জমায়েতের ডাক দেওয়া হচ্ছে। নিমেষে রণক্ষেত্রের চেহারা নিচ্ছে বিক্ষোভ স্থল। এই অবস্থায় সোশ্যাল মিডিয়া বিশেষত এক্স হ্যান্ডেলের উপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক। বৃহস্পতিবার মন্ত্রী বলেন, যে সমস্ত সোশ্যাল মিডিয়া সরকারকে সহযোগিতা করবে না, তাদেরই নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। নির্দিষ্ট করে তিনি এক্স হ্যান্ডলের নাম করেছেন। সরকারের নির্দেশ না মানায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে ১০ দিন বন্ধ ছিল এক্স। এখন সেদেশে ৪৫ লক্ষ মানুষের এক্স-এ অ্যাকাউন্ট রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইরমান খানের এক্স হ্যান্ডেল বন্ধের তোড়জোড় শুরু হয়েছে। সেই নিয়ে এক প্রশ্নের উত্তরে মালিক বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এক্স সহযোগিতা করছে না। তাই নিষেধাজ্ঞা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। 

Advertisement

এদিকে, গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। অনেকেই বলছেন, এক সময় অত্যন্ত ক্ষমতাশালী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে কারাদণ্ড দিয়ে বিরোধীদের প্রতি কঠোর বার্তাই দেওয়া হল। তাঁদের মতে, ডাইনি খোঁজা শুরু হয়েছে। আরও অনেক প্রাক্তন সেনা এবং আইএসআই কর্তার জন্য একই রকম ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাঁদের মতে, হামিদের রায়দানের পরে সেনার পক্ষ থেকে যে বিবৃতি সামনে এসেছে, সেখানেই বিরোধীদের প্রতি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এখনও কাউকে দেখা করতে দিচ্ছে না আদিয়ালা জেল কর্তৃপক্ষ। ইমরানের সঙ্গে দেখা করতে চেয়ে ১০ বার দরবার করেছেন খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। বৃহস্পতিবারও তাঁর আবেদন খারিজ করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ