Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাড়ির পুজোয় মিমি

বাড়ির পুজোর আলাদা আমেজ। পাড়ার প্যান্ডেল হোক বা নামকরা পুজো মণ্ডপের ভিড়— কোনও পরিবেশের সঙ্গেই বাড়ির কোনও তুলনা হয় না। ব্যতিক্রম নন মিমি চক্রবর্তীও।

বাড়ির পুজোয় মিমি
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাড়ির পুজোর আলাদা আমেজ। পাড়ার প্যান্ডেল হোক বা নামকরা পুজো মণ্ডপের ভিড়— কোনও পরিবেশের সঙ্গেই বাড়ির কোনও তুলনা হয় না। ব্যতিক্রম নন মিমি চক্রবর্তীও। বাড়িতে উমা এল মানেই মিমির পুজো শুরু। বাবা, মা সহ গোটা পরিবার নিয়ে নায়িকার পুজো কাটবে। সারা বছর যে আত্মীয়দের সঙ্গে দেখা হয় না, এই কয়েকটা দিন তাঁদের সঙ্গে চুটিয়ে আনন্দ করার সুযোগ পাবেন তিনি। বাড়ির পুজোর নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি। এবছর তাঁর একটি ছবিও মুক্তি পেয়েছে। অনুরাগীদের কেমন লেগেছে, সেই ফিডব্যাকের দিকেও নজর রয়েছে নায়িকার। পুজোর জন্য ঐতিহ্যবাহী পোশাকই তাঁর পছন্দ। কখনও শাড়ি, কখনও লেহেঙ্গায় সাজবেন তিনি। সঙ্গে নজরকাড়া গয়না। পুজো সকলের ভালো কাটুক— এই বার্তাই দিয়েছেন নায়িকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ