Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

‘কাঠুয়ায় দেখা গিয়েছে জঙ্গিদের’, স্থানীয় মহিলার দেওয়া খবরে বাড়ি বাড়ি তল্লাশি বাহিনীর

পাহাড়ের কোলে ঘন জঙ্গল। মাথার উপর চক্কর কাটছে হেলিকপ্টার। উড়ছে ড্রোন। গা ঢাকা দেওয়া জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান জারি শুক্রবারও।

‘কাঠুয়ায় দেখা গিয়েছে জঙ্গিদের’, স্থানীয় মহিলার দেওয়া খবরে বাড়ি বাড়ি তল্লাশি বাহিনীর
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু: পাহাড়ের কোলে ঘন জঙ্গল। মাথার উপর চক্কর কাটছে হেলিকপ্টার। উড়ছে ড্রোন। গা ঢাকা দেওয়া জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান জারি শুক্রবারও। উধমপুর জেলায় জঙ্গলের ভিতর তন্নতন্ন করে চলছে তিন জঙ্গির খোঁজ। একইভাবে তল্লাশি অভিযান চলছে কিস্তওয়ার, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চে। এরমধ্যে কাঠুয়ায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর করছে জম্মু ও কাশ্মীর পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের কয়েকজন এখানে এসে লুকিয়েছে বলে খবর পেয়েছে পুলিস। ওই জঙ্গিদের সেখানে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক মহিলা।

Advertisement

পহেলগাঁও হামলার পাশাপাশি ডুডু-বসন্তগড়ের এনকাউন্টারে জড়িত জঙ্গিরাও পালিয়ে বেড়াচ্ছে। বৃহস্পতিবারের সেই এনকাউন্টারেই সেনার স্পেশাল ফোর্সের জওয়ান তথা নদীয়ার বাসিন্দা ঝন্টু আলি শেখ শহিদ হয়েছেন। নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক শুক্রবার বলেন, লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে ডুডু-বসন্তগড়ে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা, পুলিস ও সিআরপিএফ। একইভাবে তল্লাশি অভিযান চলচ্ছে কিস্তওয়ারের চাত্রু, রাজৌরির ত্রিয়াথ, কাঠুয়ার লখনপুর ও পুঞ্চের লাসানা এলাকায়। এছাড়া এদিন ডোডায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠক করেছেন ডিভিশনাল কমিশনার রমেশ কুমার ও পুলিসের আইজি ভীমসেন টুটি। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ