Bartaman Logo
৯ জুন, ২০২৬

জঙ্গি যোগ: চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

রাজধানী দিল্লির বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে জয়েশ-ই-মহম্মদের সন্ত্রাস মডিউলের। তার সঙ্গে জড়িত চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে দিল জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)।

জঙ্গি যোগ: চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানী দিল্লির বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে জয়েশ-ই-মহম্মদের সন্ত্রাস মডিউলের। তার সঙ্গে জড়িত চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে দিল জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)। শনিবার এসংক্রান্ত নোটিশ জারি করেছে তারা। বলা হয়েছে, মুজফ্ফর আহমেদ, আদিল আহমেদ রাদার, মুজাম্মিল শাকিল ও শাহিন শাহিদের রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে। এর ফলে ওই চিকিৎসকরা দেশের কোথাও কোনও রোগী দেখতে বা হাসপাতালের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এনএমসি জানিয়েছেন, জম্মু-কাশ্মীর পুলিশ, জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশের মেডিকেল কাউন্সিল ওই চারজনের বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েছে। তা থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিকিৎসকরা সন্ত্রাসবাদী মডিউলের সঙ্গে যুক্ত। এই ধরনের কার্যকলাপ চিকিৎসা পেশার নীতি-নৈতিকতার পরিপন্থী। এর আগেই মুজফ্ফর, আদিল ও মুজম্মিলের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল জম্মু ও কাশ্মীর মেডিক্যাল কাউন্সিল। শাহিনের জঙ্গি যোগ প্রকাশ্যে আসায় পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ মেডিক্যাল কাউন্সিলও। এবার এনএমসি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় দেশের কোনও প্রান্তেই আর ডাক্তারি করতে পারবে না চার চিকিৎসক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ