Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মালিতে কারখানায় কর্মরত তিন ভারতীয়কে অপহরণ করল জঙ্গিরা, উদ্বিগ্ন নয়াদিল্লি

গৃহযুদ্ধ, সামরিক অশান্তি, জঙ্গি গোষ্ঠীদের দাপট, এইসবের কারণেই পশ্চিম আফ্রিকার একাধিক দেশে পরিস্থিতি অশান্ত।

মালিতে কারখানায় কর্মরত তিন ভারতীয়কে অপহরণ করল জঙ্গিরা, উদ্বিগ্ন নয়াদিল্লি
  • ৩ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ জুলাই: গৃহযুদ্ধ, সামরিক অশান্তি, জঙ্গি গোষ্ঠীদের দাপট, এইসবের কারণেই পশ্চিম আফ্রিকার একাধিক দেশে পরিস্থিতি অশান্ত। এবার সেরকমই পশ্চিম আফ্রিকার একটি দেশ মালিতে পণবন্দি করা হল তিন ভারতীয়কে। আল কায়দার মদতপুষ্ট জামাত জঙ্গি গোষ্ঠী নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনের তরফে সেই অপহরণের কথা স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার(স্থানীয় সময়) মালির একটি সিমেন্ট তৈরির কারখানায় আচমকাই হামলা চালায় নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনের জঙ্গিরা। সেখান থেকেই ওই কারখানায় কর্মরত তিন ভারতীয়কে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা।

Advertisement

যদিও এখনও পর্যন্ত তাদের মুক্তির বদলে কোনও কিছুর দাবি করা হয়নি ওই জঙ্গি গোষ্ঠীর তরফে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। কারণ মালিতে এই মুহূর্তে রয়েছে প্রচুর ভারতীয়। সকলকে সাবধানে থাকতে ও প্রয়োজনে মালিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে নয়াদিল্লির তরফে। অপহরণের বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘অপহৃত ওই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত সব পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।’ কিন্তু কেন আচমকা ভারতীয়দের অপহরণের পথে হাঁটল মালির ওই জঙ্গি গোষ্ঠী? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ