Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

মণিপুর সীমান্তে অসম রাইফেলসের উপর জঙ্গি হামলা, জখম ৪ জওয়ান

টহলদারির সময় অসম রাইফেলসের জওয়ানদের উপর হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে।

মণিপুর সীমান্তে অসম রাইফেলসের উপর জঙ্গি হামলা, জখম ৪ জওয়ান
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: টহলদারির সময় অসম রাইফেলসের জওয়ানদের উপর হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে। টেঙ্গনোপাল জেলার সাইবোল গ্রামে ৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে এই হামলাটি ঘটে। জানা গিয়েছে, অসম রাইফেলস জওয়ানরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে জখম হন অসম রাইফেলসের ৪ জওয়ান। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে করে লেইমাখংয়ের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ভোরে ভারত-মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের টেঙ্গনোপাল জেলায় অসম রাইফেলস জওয়ানদের একটি দল টহল দিচ্ছিল। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। স্থানীয় এলাকার নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে পাল্টা গুলি চালায় জওয়ানরাও।’ সূত্রের খবর,  হামলাকারী জঙ্গিদের খোঁজে পুরোদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গত সেপ্টেম্বর মাসেই মণিপুরের বিষ্ণুপুর জেলায় অসম রাইফেলসের একটি গাড়িতে অতর্কিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় প্রাণ হারান দুই জওয়ান। আরও হন চারজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ