Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফের অস্ত্রোপচার মাইকেল ক্লার্কের

স্কিন বা ত্বকের ক্যান্সারে ২০০৬ সাল থেকেই ভুগছেন মাইকেল ক্লার্ক। খেলতে খেলতে তা ধরা পড়েছিল। অস্ট্রেলিয়ার ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের সম্প্রতি ষষ্ঠ অপারেশন হয়েছে।

ফের অস্ত্রোপচার মাইকেল ক্লার্কের
  • ২৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মেলবোর্ন: স্কিন বা ত্বকের ক্যান্সারে ২০০৬ সাল থেকেই ভুগছেন মাইকেল ক্লার্ক। খেলতে খেলতে তা ধরা পড়েছিল। অস্ট্রেলিয়ার ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের সম্প্রতি ষষ্ঠ অপারেশন হয়েছে। এবার তা হল নাকের উপরের ক্ষত সারাতে। ৪৪ বছর বয়সি প্রাক্তন তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘অস্ট্রেলিয়ায় স্কিন ক্যান্সার হওয়ার আশঙ্কা যথেষ্ট। আজ আমার নাকে আবার অস্ত্রোপচার হল। বন্ধু হিসেবে সবাইকে বলছি যে, নিয়মিত ত্বকের পরীক্ষা করান। শুরুতেই রোগ ধরা পড়লে বিপদ এড়ানো সম্ভব।’

Advertisement

ক্যান্সার ধরা পড়ার পর থেকে চিকিৎসার মধ্যেই রয়েছেন ক্লার্ক। ২০১৯ সালে তিনটি নন-মেলোনোমা লেসিওন সরানো হয়। ২০২৩ সালে বেসাল সেল কার্সনোমা ছেঁটে ফেলা হয় বুক থেকে। এরপরই সচেতনতা প্রসারের উদ্দেশে অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়াকে ওডিআই বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জতিক ক্রিকেটকে বিদায় জানান ক্লার্ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ