Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের ফিরে এসেছে ত্বকের ক্যানসার, জানালেন মাইকেল ক্লার্ক

খারাপ খবর শোনালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ফের ফিরে এসেছে ত্বকের ক্যানসার, জানালেন মাইকেল ক্লার্ক
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

সিডনি, ২৭ আগস্ট: খারাপ খবর শোনালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ফের ত্বকের ক্যানসারে আক্রান্ত তিনি। চলছে চিকিৎসা। বেশ কয়েকদিন আগেই ত্বকের ক্যানসার ধরা পড়েছে। ইতিমধ্যেই ছটি সার্জারি হয়ে গিয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের।

Advertisement

আজ, বুধবার সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানান ক্লার্ক। তিনি লেখেন, ‘ত্বকের ক্যানসার হয়। এটা বাস্তব ঘটনা। বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা অংশ বাদ দেওয়া হয়েছে। ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।’ ২০০৬ সালে ক্লার্ক ত্বকের ক্যানসারে আক্রান্ত হন। এই নিয়ে ১২বার চিকিৎসা করা হয়েছে। ২০২৩ সালেও মুখের একাধিক জায়গা থেকে ক্যানসার অপসারণ করা হয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ