Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় পাঁচ বিঘা জলাশয় ভরাটের অভিযোগ

মহেশতলায় পাঁচ বিঘা জলাশয় ভরাটের অভিযোগ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: জলাশয় ভরাটের অভিযোগ উঠল মহেশতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে। একটি ক্লাবের উল্টোদিকে রয়েছে পাঁচ বিঘা মাপের ওই জলাশয়টি। অভিযোগ, দিনে ও রাতে লরি লরি রাবিশ ফেলা হয়েছে। ইতিমধ্যেই অনেকটা অংশ বোজানো হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলাশয়টি ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা তৃণমূল ব্লক সভাপতি সুমন রায়চৌধুরীর বাড়ি থেকে কিছু দূরে। ভরাটকারীরা প্রচার করেছে, কাউন্সিলারের অনুমতি নিয়ে সেটি ভরাট করা হচ্ছে। 
Advertisement
পরিবেশপ্রেমীরা মহেশতলা পুরসভায় এনিয়ে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নজরে আনা হয়েছে। কারণ সাংসদ চাইছেন না, তাঁর লোকসভা কেন্দ্রে কোনও জলা ভরাট হোক। 
মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস বলেন, ভরাটের বিষয়টি অভিযোগ আকারে আসার পর আমাদের টিম শান্তিনগরে গিয়ে দেখে এসেছে। ভরাট হচ্ছে ঠিকই। তবে এই কাজ করতে দেব না। এর পিছনে কার মদত আছে তা এখনও জানতে পারিনি। একজনের নাম পেয়েছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে নোটিস ইস্যু করা হচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলার সুমন রায়চৌধুরী স্বীকার করেছেন, ছ’মাস আগে দলের এক অনুগত যুবক আচমকা মারা যান। জলাশয়টি তাঁদের পূর্বপুরুষের। সেটি দীর্ঘদিন ধরে জঙ্গলে ঢেকে রয়েছে। ব্যবহার হচ্ছিল না। ওই কর্মীর পরিবার তাঁর কাছে এসেছিল। তারা জলাশয়টি ভরাটের অনুমতি চায়। কিন্তু তিনি জানান, এ ব্যাপারে তাঁর অনুমতি দেওয়ার অধিকার নেই। সুমনবাবু বলেন, আমি আর কিছুই জানি না। দলের কেউ এর সঙ্গে যুক্ত নেই। তবে জলাশয়ের মালিক হয়তো এই কাজ করছে।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ