Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় মদের ঠেক ভাঙচুর

মহেশতলায় মদের ঠেক ভাঙচুর
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: মহেশতলার আকড়া ফটোকে অবৈধ মদের ঠেক ভাঙল উত্তেজিত জনতা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রবীন্দ্রনগর থানার মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকড়া ফটোকে। প্রতিবাদীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল জুয়া, সাট্টা, মদের আসর। দিনের বেলা কচিকাঁচারা স্কুলে যেতে ভয় পাচ্ছিল। সন্ধ্যার পরে সেই উৎপাত আরও বেড়ে যেত। এরই প্রতিবাদে বিকেলে স্থানীয়রা, ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারকে সঙ্গে নিয়ে পুলিসের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল বের করেছিল। শান্তিপূর্ণ মিছিল শেষের মুখে এক অবৈধ কারবারি মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তিকে উদ্দেশ করে কটূক্তি করে। তারপরই উত্তেজিত জনতা ওই সমস্ত মদের দোকানের উপর চড়াও হয়। দোকানে থাকা সমস্ত মদ বাইরে এনে খুলে ফেলে দেয়। পরে রবীন্দ্রনগর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অবৈধ ব্যবসায়ীরা ঘটনার পর থেকেই এলাকা ছাড়া। রাত পর্যন্ত কেউই গ্রেপ্তার বা আটক হয়নি। মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সব্যসাচী বসুর দাবি, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে এই ব্যবসা চালায়। স্থানীয়রা আন্দোলন শুরু করেছে। এবার নিশ্চয়ই এই অবৈধ ব্যবসা বন্ধ হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ