Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাকে খুনের দায়ে দু’জনের যাবজ্জীবন সাজা

মহিলাকে খুনের দায়ে দু’জনের যাবজ্জীবন সাজা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজের প্রতিনিধি, বারাকপুর: শিখা বিশ্বাস নামে এক মহিলাকে খুনের অভিযোগে আশিস পাল ও অশোক বিশ্বাস নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাকপুর ফাস্ট ট্র্যাক ফার্স্ট আদালত। সোমবার ওই আদালতের বিচারক হিমিকা দাস ওই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এরপর মঙ্গলবার এই সাজা ঘোষণা করলেন তিনি।
Advertisement
সরকারি আইনজীবী সত্যব্রত দাস জানিয়েছেন, বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। অনাদায় অতিরিক্ত দু’বছর কারাদণ্ড দিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ অক্টোবর ঘোলা থানার কর্ণমাধবপুর এলাকার শিখা বিশ্বাসকে ছুরি দিয়ে কোপানো হয়। ১৭ অক্টোবর আর জি কর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এলাকার মানুষ মহিলার চিৎকারে শুনে এসে আশিস পালকে হাতেনাতে ধরে পুলিসের হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অশোক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। 
সম্পর্কিত সংবাদ