Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাদের আগ্রহ কম থাকায় স্বনির্ভর গোষ্ঠী গড়তে হিমশিম খাচ্ছে প্রশাসন

মহিলাদের আগ্রহ কম থাকায় স্বনির্ভর গোষ্ঠী গড়তে হিমশিম খাচ্ছে প্রশাসন
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হিমশিম খাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। লক্ষ্যমাত্রার অর্ধেকও এখনও পূরণ হয়নি। বহু ব্লকে গোষ্ঠী গঠন করতে আর সেভাবে মহিলারা এগিয়ে আসছেন না। কিছু জায়গায় আবার গোষ্ঠী গঠনের জন্য মহিলাদের পাওয়া গেলেও, তাঁদের মধ্যে কেউ গোষ্ঠীর কোনও পদে থাকতে চাইছেন না। এদিকে পদাধিকারী না থাকলে সরকারিভাবে দল গঠনের স্বীকৃতিও মিলবে না। সব মিলিয়ে বেশ চিন্তায় পড়েছে জেলা প্রাশাসন। 
Advertisement
এবারে এই জেলাকে ২০ হাজার ৫০০টি স্বনির্ভর দল গঠনের লক্ষ্যমাত্রা দিয়েছে পঞ্চায়েত দপ্তর। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, পাঁচ হাজারের কম দল গঠন হয়েছে। এই অর্থবর্ষ শেষ হতে আর পাঁচ মাস বাকি আছে। তার মধ্যে পুরো লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন আধিকারিকরা। সূত্রের খবর, ১০ জন মিলে প্রথমে একটি দল তৈরি করে তারপরে সেই দলের সভাপতি, কোষাধ্যক্ষ ইত্যাদি পদাধিকারী ঠিক করতে হয়। সেটা না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দল হল বলে ঘোষণা করা যায় না। কিন্তু অনেক এমন দল হলেও, তাদের কোনও সদস্যই কোনও দায়িত্ব নিতে চাইছেন না।
জেলার রিপোর্ট বলছে, বেশিরভাগ ব্লকে লক্ষ্যমাত্রার নিরিখ কুড়ি শতাংশের কম দল গঠন হয়েছে। বারুইপুর, বিষ্ণুপুর এক, দুই এবং কুলপির পরিস্থিতি বাকিদের থেকে অনেকটা খারাপ। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ব্লকগুলির সঙ্গে দল গঠন প্রক্রিয়া নিয়ে বৈঠক করা হচ্ছে।  কোথায় সমস্যা হচ্ছে, তা নিয়েও নানা আলোচনা এবং পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা। পঞ্চায়েতগুলি যাতে এই নিয়ে আরও সক্রিয় ভূমিকা নেয়, সে ব্যাপারেও আবেদন জানিয়েছেন তাঁরা।
সম্পর্কিত সংবাদ