Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঘের শীত বাঘের গায়ে লাগছে তো? কলকাতা থেকে উধাও জমাটি ঠান্ডা

মাঘের শীত বাঘের গায়ে লাগছে তো? কলকাতা থেকে উধাও জমাটি ঠান্ডা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যালেন্ডারে মাঘ মাসের প্রথম সপ্তাহ চলছে। কিন্তু কলকাতায় বেলা হলেই সোয়েটার গায়ে রাখার উপায় নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা পার করে ফেলেছে ১৫ ডিগ্রি। এমন অবস্থায় হতাশ শীতপ্রেমীরা। পৌষ সংক্রান্তিতেও হাড় কাঁপানো ঠান্ডার দেখা না পাওয়ায়, অনেকরই প্রশ্ন এই মরশুমে আর শীত পড়বে তো?
Advertisement
তাপমাত্রার গ্রাফ বলছে, পৌষে মাত্র দু’দিন জমাটি ঠান্ডার আমেজ ছিল। কিন্তু হাড়কাঁপানো ঠান্ডা এই মরশুমে এখনও পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ ডিগ্রি ও ১৫ ডিগ্রির আশেপাশে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যাথাক্রমে ২৪.৬ ডিগ্রি ও ১৫.৫ ডিগ্রি। এই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত আগামী দিন সাত-এর মধ্যে কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। তবে ২৩ জানুয়ারির পর থেকে হালকা শীতের আমেজ ফিরতে পারে বলে আশাবাদী হাওয়া অফিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ