Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

নকআউটে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা

ফয়সালা হয়ে গেল গ্রুপ ‘এ’ থেকে নক আউটে ওঠার। এদিন গ্রুপে নিজেদেরে ম্যাচ জিতে রাউন্ড অফ ৩২ তে পৌঁছে গেল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।

নকআউটে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা
  • ২৫ জুন, ২০২৬ ০৯:৫৪
Prefer us on Google

মেক্সিকো সিটি:  ফয়সালা হয়ে গেল গ্রুপ ‘এ’ থেকে নক আউটে ওঠার। এদিন গ্রুপে নিজেদেরে ম্যাচ জিতে রাউন্ড অফ ৩২ তে পৌঁছে গেল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। একই সময় শুরু হয়েছিল দুটি ম্যাচ। ঘরের মাঠে মেক্সিকো মুখোমুখি হয়েছিল চেকিয়ার। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মাতেওর গোলে এগিয়ে যায় মেক্সিকো। এরপর লতিন আমেরিকার দলটিকে ৬১ মিনিটে এগিয়ে দেন জুলিয়ান। প্রতিপক্ষ চেকিয়ার কফিনের শেষ পেরেক পোঁতেন মেক্সিকোর আলভারো  ম্যাচের ইনজুরি টাইমে। গ্রুপ পর্যায়ে তিনটে ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে নকআউটে পৌঁছে গেল মেক্সিকো।

Advertisement

গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর গুয়াদালুপে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া। সবাইকে চমকে দিয়ে ফুটবল বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। এদিন দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারালো আফ্রিকার দেশটি।  ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকে। ৬৩ মিনিটে থাপেলো মাসেকো ম্যাচের একমাত্র গোলটি করেন দক্ষিণ আফ্রিকার হয়ে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে গেল দক্ষিণ আফ্রিকা।

এই গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলো দক্ষিণ কোরিয়া। সেরা দু’দলের মধ্যে থেকে নকআউটে উঠতে না পারলেও, রাউন্ড অফ ৩২-এ ওঠার সুযোগ থাকছে এশিয়ার দলটার কাছে। পরের রাউন্ডে বারোটা গ্রুপের সেরা দুই দল ছাড়াও সুযোগ পাবে তিন নম্বরে থাকা সেরা আটটা দল। এবার দক্ষিণ কোরিয়াকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপের ফলের ওপর।

Advertisement
সম্পর্কিত সংবাদ