Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইকুয়েডরের বিরুদ্ধে এগিয়ে মেক্সিকো

২০১৩ সালে হন্ডুরাসের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। মেক্সিকো সিটি স্টেডিয়ামে সেই শেষবার হেরেছিল মেক্সিকো।

ইকুয়েডরের বিরুদ্ধে এগিয়ে মেক্সিকো
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: ২০১৩ সালে হন্ডুরাসের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। মেক্সিকো সিটি স্টেডিয়ামে সেই শেষবার হেরেছিল মেক্সিকো। তারপর এই মাঠ থেকে খালি হাতে ফিরতে হয়নি ‘এল থ্রি’ ব্রিগেডকে। মঙ্গলবার সেই পয়া স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলতে নামছে মেক্সিকো। প্রতিপক্ষ ইকুয়েডর। দক্ষিণ আমেরিকার এই দল অবশ্য তেমন শক্তিশালী নয়। তাই এই ম্যাচে ফেভারিট আগুইরে ব্রিগেড। 

Advertisement

১৯৮৬ বিশ্বকাপে শেষবার কোয়ার্টার-ফাইনালের মুখ দেখেছিল মেক্সিকো। গত আসরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ‘এল থ্রি’ ব্রিগেড। এবার দুরন্ত ছন্দে আগুইরে বাহিনী। গ্রুপ পর্বে তারা ক্লিনশিট বজায় রেখে টপার হয়েছে। তাই ইকুয়েডরের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ