Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রুকলিন সেতুতে মেক্সিকোর নৌসেনার জাহাজের ধাক্কা, মৃত্যু হল ২ জনের, জখম ১৯

আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম ব্রুকলিন সেতুতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল মেক্সিকোর নৌসেনার একটি জাহাজ।

ব্রুকলিন সেতুতে মেক্সিকোর নৌসেনার জাহাজের ধাক্কা, মৃত্যু হল ২ জনের, জখম ১৯
  • ১৮ মে, ২০২৫ ১১:০৫
Prefer us on Google

নিউ ইয়র্ক, ১৮ মে: আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম ব্রুকলিন সেতুতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল মেক্সিকোর নৌসেনার একটি জাহাজ। গতকাল, শনিবার(স্থানীয় সময়) ৮টা ২৬ মিনিটে ইস্ট নদী দিয়ে যাচ্ছিল মেক্সিকোর নৌসেনার একটি জাহাজ। তার সুউচ্চ পাল সোজা গিয়ে ধাক্কা মারে নদীর উপরে থাকা ব্রুকলিন সেতুতে। তারপরেই ভেঙে পড়ে পালগুলি। আর সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের, জখম ১৯। সূত্রের খবর, ওই জাহাজে ছিলেন ২৭৭ জন যাত্রী। নদীর পাড়ে থাকা অসংখ্য মানুষ সেই দুর্ঘটনার ভিডিও করেছেন।

Advertisement

সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ব্রুকলিন সেতুর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র ইরিক অ্যাডামস। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী ও পুলিস। মেক্সিকো নৌসেনা সূত্রে জানা গিয়েছে, ব্রুকলিন সেতুতে ধাক্কা মারা জাহাজটি তাঁদের অ্যাকাডেমির ট্রেনিং ভেসেল। ১৯৮২ সালে স্পেনে তৈরি করা হয়েছিল এই জাহাজটি। মেক্সিকো নৌসেনাতে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয় জাহাজটি। সূত্রের খবর, জাহাজটি ১৫টি দেশের ২২টি বন্দর ঘোরার কথা ছিল। মূলত প্রমোদতরী হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনাটি? তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ