Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলেঘাটা স্টেশনে ফুট ওভারব্রিজ গড়তে পুলিশকে চিঠি মেট্রোর

১৫ মাসের টানাপোড়েন শেষে চিংড়িঘাটা জট কেটেছে! কাল, শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটায় মেট্রো রুটের ৩৬৬ মিটার জোড়ার কাজ শুরু হবে

বেলেঘাটা স্টেশনে ফুট ওভারব্রিজ  গড়তে পুলিশকে চিঠি মেট্রোর
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ মাসের টানাপোড়েন শেষে চিংড়িঘাটা জট কেটেছে! কাল, শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটায় মেট্রো রুটের ৩৬৬ মিটার জোড়ার কাজ শুরু হবে। তার জন্য বুধবার বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। পাশাপাশি, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটের বেলেঘাটা মেট্রো স্টেশনে (‘বর্তমান ভবন’-এর উলটোদিকে) ফুট ওভারব্রিজ তৈরির জন্য কলকাতা ট্রাফিক পুলিশকে চিঠি দিল মেট্রো রেল। কারণ, ব্যস্ত বাইপাসের উপর ফুট ওভারব্রিজ তৈরি করতে গেলে যান নিয়ন্ত্রণ করতে হবে। ট্রাফিক পুলিশ কবে থেকে মেট্রোকে কাজ করার ছাড়পত্র দিতে পারবে, তা জানতেই এই চিঠি বলে জানা গিয়েছে।  

Advertisement

এই  রুটে আপাতত নিউ গড়িয়া থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। নিত্যযাত্রীদের বক্তব্য, ফুট ওভারব্রিজটি অর্ধেক তৈরি হয়ে পড়ে আছে। ফলে বেলেঘাটা মেট্রো স্টেশনে নামার পর যাত্রীরা বাইপাস পারাপার করতে পারছেন না। এমনকি, বাইপাসের এই অংশে পারপারের কোনো বিকল্প ব্যবস্থাও করেনি পুলিশ। এই  স্টেশনে নেমে বাইপাসের উলটোদিকে যেতে গেলে মাঠপুকুর পর্যন্ত পিছনের দিকে হেঁটে যেতে হবে। এই ঝক্কির কথা ভেবে অনেক যাত্রী বেলেঘাটা স্টেশন এড়িয়ে যাচ্ছেন বলে খবর। লালবাজারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, চিংড়িঘাটায় প্রথম ধাপে শুক্রবার রাত ৮টা থেকে ১৮মে সকাল ৮ টা পর্যন্ত একটানা কাজ চলবে। দ্বিতীয় ধাপে ২২মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত কাজ চলবে। এই সময়কালে সার্ভিস রোড দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। তবে নিউটাউনগামী যানবাহন চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে চলতে পারবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ