Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল অ্যাপে একদিনে ৫৩ হাজার রেকর্ড টিকিট বুকিং মেট্রোয়

কিউ আর কোডে টিকিট কাটা বাড়ছে মেট্রোয়। সম্প্রতি তা রেকর্ড ছুঁয়েছে। সংখ্যাটা ৫৩ হাজার।

মোবাইল অ্যাপে একদিনে ৫৩ হাজার রেকর্ড টিকিট বুকিং মেট্রোয়
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিউ আর কোডে টিকিট কাটা বাড়ছে মেট্রোয়। সম্প্রতি তা রেকর্ড ছুঁয়েছে। সংখ্যাটা ৫৩ হাজার। 

Advertisement

তীব্র কর্মী সংকটে ভুগছে কলকাতা মেট্রো রেল। চালক, গার্ড, স্টেশন মাস্টার সহ পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত একগুছ পদে লোকের অভাব বেড়েই চলেছে। ফলস্বরূপ নিত্যদিন বিভিন্ন রুটে বিঘ্নিত হচ্ছে মেট্রো পরিষেবা। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়েও যাত্রী মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মানবসম্পদের এই রুগ্নদশায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে অবস্থা সামাল দেওয়ার বিকল্প পরিকল্পনা করেছে রেল। যার মধ্যে শহরের অধিকাংশ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের ঝাঁপ কার্যত পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। পার্পেল, অরেঞ্জ, গ্রিন লাইনের একাধিক স্টেশনকে ‘নো-কাউন্টার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যাত্রীদের সেইসব স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সুবিধা তুলে দেওয়া হয়েছে। পরিবর্তে ভারতীয় রেল মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং ব্যবস্থাকে আরও উৎসাহ দিচ্ছে। যাতে কাউন্টার এড়িয়ে যাত্রীরা মোবাইলের মাধ্যমেই টিকিট কেটে সফর করেন। 
সেই সূত্রে ১৪ নভেম্বর এযাবত কলকাতা মেট্রোতে সর্বোচ্চ কিউ আর টিকিট বুকিং হয়েছে। সংখ্যায় যা ছিল ৫৩ হাজার। একদিনে প্রযুক্তির মাধ্যমে বুক হওয়া টিকিটের হিসেবে যা এককথায় রেকর্ড।   

Advertisement
সম্পর্কিত সংবাদ