Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাব বিশ্বকাপের শুরুতে ড্র মেসিদের

ক্লাব বিশ্বকাপে অভিষেকেই আটকে গেলেন লিও মেসিরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইন্তার মায়ামি।

ক্লাব বিশ্বকাপের শুরুতে ড্র মেসিদের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: ক্লাব বিশ্বকাপে অভিষেকেই আটকে গেলেন লিও মেসিরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইন্তার মায়ামি। ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে একেবারে ছন্দে ছিল না মেজর লিগ সকারের দলটি। প্রতিপক্ষ পেনাল্টি নষ্ট না করলে, ম্যাচটা হারতেও পারত তারা। স্বাভাবিকভাবেই একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়লেন মেসি-সুয়ারেজরা। সেই সঙ্গে কঠিন হল পরবর্তী রাউন্ডের পথ। গ্রুপের অপর দুই দল পোর্তো আর পামেরাস যথেষ্ট শক্তিশালী। তাই প্রথম ম্যাচে ড্র করে শুরুতেই চাপে পড়ল ইন্তার মায়ামি। ১৯ জুন পরবর্তী ম্যাচে পোর্তোর মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানো ব্রিগেড।
বিপুল প্রত্যাশার মধ্যেই প্রথমবারের জন্য ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপের আসর বসেছে আমেরিকায়। উদ্বোধনী ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ইন্তার মায়ামির প্রাণভ্রোমরা মেসি। ইউরোপকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে অনেকটাই প্রচারের আড়ালে চলে গিয়েছিলেন আর্জেন্তাইন মহাতারকা। তবে ক্লাব বিশ্বকাপে ফের একবার সেরা ক্লাবগুলির সঙ্গে লড়াইয়ের সুযোগ রয়েছে তাঁর সামনে। প্রথম ম্যাচে অবশ্য সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। বরং মেসির মঞ্চে নায়ক আর এক আর্জেন্তাইন ফুটবলার। তিনি ইন্তার মায়ামির গোলরক্ষক অস্কার উসতারি। পেনাল্টি সেভ করার পাশাপাশি বেশ কয়েকবার দলের পতন রোধ করেন ৩৮ বছর বয়সি দুর্গপ্রহরী। ম্যাচে গোলের সুযোগ পেয়েছিল মায়ামিও। প্রথমার্ধেই সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। মেসির শটও পোস্টে লাগে। 
এদিন অন্য ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ ব্যবধানে হারায় বায়ার্ন। গোল করেন জামাল মুসিয়ালা (৩), কিংসলে কোম্যান (২), মাইকেল ওলিসে (২), থমাস মুলার (২) ও সাচা বোয়ে (১)।

Advertisement

আল আহলি- ০  :     ইন্তার মায়ামি- ০

সম্পর্কিত সংবাদ