Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / খেলা

মেসির জোড়া গোলে জিতল ইন্তার মায়ামি

লায়োনেল মেসি গোলে ফিরতেই ছন্দে ইন্তার মায়ামি। মেজর লিগ সকারে হারের ধাক্কা কাটিয়ে জয়ের চেনা সরণিতে ফিরল ডেভিড বেকহ্যামের দল।

মেসির জোড়া গোলে জিতল ইন্তার মায়ামি
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০

রেড বুল- ১       :     ইন্তার মায়ামি- ৫

Advertisement

নিউ ইয়র্ক: লায়োনেল মেসি গোলে ফিরতেই ছন্দে ইন্তার মায়ামি। মেজর লিগ সকারে হারের ধাক্কা কাটিয়ে জয়ের চেনা সরণিতে ফিরল ডেভিড বেকহ্যামের দল। রবিবার অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও নিউ ইয়র্ক রেড বুলকে ৫-১ গোলে হারাল তারা। জোড়া গোলে ম্যাচের নায়ক লিও মেসি। এছাড়া ইন্তার মায়ামির হয়ে জোড়া লক্ষ্যভেদ করেন তালেস্কো সেগোভিয়া। অপর গোলটি জর্ডি আলবার। রেড বুলের একমাত্র গোলদাতা আলেকজান্ডার হ্যাক। উল্লেখ্য, এদিনের জোড়া গোলের সুবাদে মেজর লিগ সকারে সাত ম্যাচের মধ্যে ছয়টিতে দু’গোল করার নজির গড়লেন এলএমটেন। শুধু তাই নয়, মার্কিন মুলুকে পঞ্চম ফুটবলার হিসেবে দুই মরশুমে ৩৫টি গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্টের মালিক হলেন তিনি। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন যথাক্রমে রবি কিন, সেবাস্তিয়ান গিয়োভিঙ্কো, কার্লোস ভেলা ও কুচো হার্নান্ডেজ। এই জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানেই রইল ইন্তার মায়ামি। শীর্ষস্থানে থাকা সিনসিনাটির (২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট) চেয়ে মাত্র সাত পয়েন্টে পিছিয়ে মেসিরা।

সম্পর্কিত সংবাদ