Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসি জ্বরে কাবু কলকাতা

ইতিমধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছেন এলএমটেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি,শাহরুখ খানের উপস্থিতিতে সংবর্ধিত হবেন বিশ্বজয়ী মহাতারকা।

মেসি জ্বরে কাবু কলকাতা
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছোলেন লায়োনেল মেসি। রাত আড়াইটে নাগাদ শহরের মাটিতে পা রাখলেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ে ভিড়। মেসির পাশাপাশি রাতেই শহরে চলে এসেছেন শাহরুখ খানও। ইতিমধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছেন এলএমটেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি,শাহরুখ খানের উপস্থিতিতে সংবর্ধিত হবেন বিশ্বজয়ী মহাতারকা।

Advertisement

আজ সকাল থেকেই শহরের সব রাস্তা মিশেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। শহরের রং নীল-সাদা। মেসিকে চোখের দেখা দেখতে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

এই শহরের সঙ্গে মেসির সম্পর্ক শুরু হয় ২০১১ সালের ২ সেপ্টেম্বর। আর্জেন্তিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই অভিষেক হয় তাঁর। ভেনিজুয়েলার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জেতে মেসি-ব্রিগেড। সেই ম্যাচেই পথ চলা শুরু হয় আর্জেন্তিনার কোচ আলেজান্দ্রো সাবেয়ার। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মেসি-সাবেয়া জুটির হাত ধরেই ফাইনালে পৌঁছোয় আর্জেন্তিনা। ফাইনালে জার্মানির কাছে হারলেও বিশ্বকাপের সেরা ফুটবলারের সম্মান ছিনিয়ে নেন মেসি। বিশেষজ্ঞদের ধারণা, গঞ্জালো ইগুয়েন একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ডেরাতেই প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ পেতেন এক এবং অদ্বিতীয় মেসি। আজ দুপুরেই যুবভারতী থেকে হায়দরাবাদের উদ্দেশে উড়ে যাবেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ