Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নজিরের দিনে ইন্তার মায়ামিকে জেতালেন মেসি

আগামী বছর মার্কিন মুলুকেই বসছে বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই তার টিকিট নিশ্চিত করেছে আর্জেন্তিনা। আর ৩৮ বছর বয়সেও ক্লাব ফুটবলে যে দুরন্ত ফর্মে রয়েছেন লায়োনেল মেসি, তাতে ফের বিশ্বজয়ের আশা বুনতেই পারে ডিয়েগো আর্মান্দো মারাদোনার দেশ।

নজিরের দিনে ইন্তার মায়ামিকে জেতালেন মেসি
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: আগামী বছর মার্কিন মুলুকেই বসছে বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই তার টিকিট নিশ্চিত করেছে আর্জেন্তিনা। আর ৩৮ বছর বয়সেও ক্লাব ফুটবলে যে দুরন্ত ফর্মে রয়েছেন লায়োনেল মেসি, তাতে ফের বিশ্বজয়ের আশা বুনতেই পারে ডিয়েগো আর্মান্দো মারাদোনার দেশ। মেজর লিগ সকারে ইন্তার মায়ামির জার্সিতে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোলের নজির গড়লেন এলএমটেন। বুধবার তাঁর জোড়া লক্ষ্যভেদের সুবাদে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম পাঁচে উঠে এল ইন্তার মায়ামি। উল্লেখ্য, লিগের শেষ পাঁচ ম্যাচে টানা গোল করলেন লিও। সেই সঙ্গে টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতার দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন বাঁ পায়ের জাদুকর। তাঁর ঝুলিতে ১৪টি লক্ষ্যভেদ। শীর্ষে ন্যাশভিলার স্যাম সারিজ (১৬)।

Advertisement


নিউ ইংল্যান্ড- ১  :   ইন্তার মায়ামি-২

Advertisement
সম্পর্কিত সংবাদ