Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইডেন নয়, সল্টলেক  স্টেডিয়ামে মেসি-দর্শন

ডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্তাইন মহাতারকা লায়োনেল মেসি। এটা তাঁর দ্বিতীয় সফর। ১৩-১৫ ডিসেম্বর, দেশের তিন শহরে (কলকাতা, মুম্বই ও দিল্লি) একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন লিও।

ইডেন নয়, সল্টলেক  স্টেডিয়ামে মেসি-দর্শন
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্তাইন মহাতারকা লায়োনেল মেসি। এটা তাঁর দ্বিতীয় সফর। ১৩-১৫ ডিসেম্বর, দেশের তিন শহরে (কলকাতা, মুম্বই ও দিল্লি) একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন লিও। বিশ্বকাপজয়ী মহাতারকাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা যে চরমে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

Advertisement

প্রথমে ঠিক হয়েছিল, কলকাতা পর্বে ইডেনেই হবে মেসি দর্শন। সেই মতো উদ্যোক্তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু মাঝপথে সূচিতে বিরাট পরিবর্তন। ইডেন নয়, মেসি শোয়ের জন্য  বেছে নেওয়া হয়েছে সল্টলেক স্টেডিয়ামকেই। ২০১১ সালের ২ সেপ্টেম্বর এই মাঠেই নীল-সাদা জার্সিতে লিও প্রীতি ম্যাচ খেলেছিলেন ভেনিজুয়েলার বিরুদ্ধে। তবে এবার ম্যাচ খেলার কথা নয় মেসির। তবে তিনি কচিকাঁচাদের নিয়ে ফুটবল ক্লিনিকে অংশ নেবেন। সেলিব্রেটিদের একটা ম্যাচও হওয়ার কথা। মেসিকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা। আর্জেন্তাইন মহাতারকাকে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিশেষ উপহার দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন, মেসি দর্শনে কত টাকা খরচ করতে হবে কলকাতার ফুটবলপ্রেমীদের? খোঁজ নিয়ে জানা গেল, সর্বনিম্ন টিকিটের মূল্য হতে পারে ৩৮০০ টাকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ