Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইয়ের মাঠে ক্রিকেট খেলতে পারেন মেসি

আগামী ডিসেম্বরে ভারতে আসছেন লায়োনেল মেসি। তিনদিনের সফরে কলকাতা ছাড়াও মুম্বই ও দিল্লিতেও নানা অনুষ্ঠানে অংশ নেবেন বাঁ পায়ের জাদুকর।

মুম্বইয়ের মাঠে ক্রিকেট খেলতে পারেন মেসি
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ডিসেম্বরে ভারতে আসছেন লায়োনেল মেসি। তিনদিনের সফরে কলকাতা ছাড়াও মুম্বই ও দিল্লিতেও নানা অনুষ্ঠানে অংশ নেবেন বাঁ পায়ের জাদুকর। মেসির সফর ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব। ১৩ ডিসেম্বের কলকাতায় ইডেনে গার্ডেন্সে সংবর্ধিত হবেন আর্জেন্তাইন মহাতারকা। পরদিন মেসির গন্তব্য ওয়াংখেড়ে স্টেডিয়াম। ২০১১ সালে এই স্টেডিয়ামেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে কোমর বেঁধে নামছে মুম্বই ক্রিকেট সংস্থা। সূত্রের খবর, মেসির উপস্থিতিতে তারকা ক্রিকেট ম্যাচের পরিকল্পনাও সম্পূর্ণ। ইতিমধ্যেই শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে প্রাথমিক আলোচনাও সারা। প্রাক্তন ভারত অধিনায়ক ধোনিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। সবমিলিয়ে মেগা নাইটের অপেক্ষায় মুম্বই। ২০১১ সালে প্রথমবার ভারতে আসেন মেসি। সল্টলেকে খেলেছিলেন ম্যাচ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ